নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর, নারীসহ আহত-৮
- আপডেট সময়- ০৪:৩৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ(ফতুল্লা)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও পটকা ফাটানোর ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮জন আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা তথ্য সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছেন।
অপরদিকে, একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছেন।
প্রসঙ্গত,বিশ্বকাপ রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল হেরে যাওয়ায় তখন হাবিবসহ আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ উল্লাস করেন। এতে ব্রাজিলের সমর্থক অপূর্ব ও তার লোকজন বিষয়টি মনে রাখেন।
এ ঘটনার জেরে, সোমবার ফাইনালে আর্জেন্টিনার চরম পরাজিত ও হেরে যাওয়ায় অপূর্ব ও তার লোকজনও আনন্দ উল্লাস করেন। এতে হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দিয়ে হামলা চালায়।
এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালান এবং নারীসহ কয়েকজনকে মারধর করেন। এরপর যাওয়ার সময় কয়েকটি পটকাও ফাটান।
এসময় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের বেশ কয়জন সমর্থককেও মারধর করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছেন, তারা সবাই কিশোর বয়সের।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় গ্রুপের লোকজন পালিয়েছেন। তাদের ধরার চেষ্টা করছি।এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































