শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে, স্মৃতিস্তম্ভটি সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় থাকলেও মঙ্গলবার(২২ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত ও অপরাধ) তারেক আল মেহেদী দৈনিক সমকালীন কাগজ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়। তবে এখনো তাদেরকে শনাক্ত করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘ঘটনার সময় ক্যাম্পে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। তদন্তের পরই আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।’

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে আগুন লাগিয়ে দ্রুত গতিতে চলে যেতে দেখা গেছে। তবে অন্ধকারের কারণে তাঁদের চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

এ ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কার্যকর নিষিদ্ধ দল ‘আওয়ামীলীগ বা তাদের কোনো সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে,  তদন্তের শেষে নিশ্চিত করে বলা যাবে। তবে আমরা দ্রুততম সময়ের মধ্যে অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য যে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটির পাশে স্থাপিত পুলিশ ক্যাম্পে ১২ ঘণ্টা করে দুই শিফটে ২৪ঘন্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। ঘটনার সময়ও ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

তিনি জানান, ‘দূর থেকে ছোট কোনো কাপড়ের দলায় আগুন ধরিয়ে ছুড়ে মারা হলে তা স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন কম থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তা নেভাতে সক্ষম হন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।

তিনি আরও বলেন, আগুনকে বড় করে দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছেন ওসি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ২০২৫ সালের ১৪ জুলাই হাজীগঞ্জে এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। এটিই দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। এর পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় একই নকশায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এসকল স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে নিহত শহীদের নাম লেখা রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...