দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের মানবিক ডিসি
- আপডেট সময়- ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জ্ঞানের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসহায় হতদরিদ্র শিক্ষার্থী পলিন খান। তার স্বপ্ন পূরণে মানবতার হাত বাড়িয়ে দিলেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পলিন খানের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক(ডিসি)।
জানা গেছে, পলিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআর) মাস্টার্স বর্ষের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী। দেশের শীর্ষ বিদ্যাপিঠে উচ্চশিক্ষা চালিয়ে যেতে তার প্রয়োজন হয় ব্রেইল বই, ব্রেইল পেপার, অডিও রেকর্ডার এবং টকিং কম্পিউটারের মতো বিশেষ শিক্ষা উপকরণ। এসব উপকরণের উচ্চমূল্যের কারণে পরিবারের পক্ষে জোগাড় করা কঠিন হয়ে পরেছিল।
অনুদানের চেক পেয়ে আবেগাপ্লুত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পলিন খান বলেন, একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে আমার পড়াশোনার পথটা মোটেও সহজ নয়। ব্রেইল বই, অডিও রেকর্ডার, টকিং কম্পিউটার এগুলো ছাড়া আমার পড়াশোনা প্রায় অসম্ভব। এগুলো খুব ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে জোগার করা কঠিন ছিল।
মানবিক জেলা প্রশাসক স্যারের এই অনুদানের কারণে এখন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কিনতে পারব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিশেষ করে ডিসি মহোদয়ের কাছে আমি চির কৃতজ্ঞ।
এসময় জেলা প্রশাসক(ডিসি) পলিনের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
ডিসি বলেন, শিক্ষাই পারে একজন মানুষকে তার সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করতে। পলিনের মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীরা সমাজের দর্পন ও অনুপ্রেরণা। রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পলিন খানের এই অদম্য প্রচেষ্টা এবং জেলা প্রশাসকের মানবিক সহায়তার উদ্দ্যোগ প্রশংসা দাবিদার। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































