
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। ভূমি প্রশাসন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নলিখিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।বর্তমানে তারা দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
⇨ এসিল্যান্ডের জন্য সুপারিশপ্রাপ্তরা হলেন—
সৈয়দা আফিয়া মাসুমা—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
মো. নাঈমুর রহমান নাঈম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।
ফারিয়া তাসনীম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
মোহাম্মদ আতাউর রহমান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ।
মো. ফয়েজুর রহমান ফয়েজ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর।
মো. তন্ময় ইসলাম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর।
গোলাম সাকিব খান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।
সৈয়দ তাজবিহা রনি—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট।
দীপেন সাধক রনি—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।
মো. জাহিদ হাসান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
সৈয়দ মোহাম্মদ মর্তুজা বর্ষণ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ।
সুমনা পারভীন মিতা—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী।
কাউসারী আক্তার—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।
নাজমুন্নাহার নাঈম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর।
এ এস এম আব্দুর রউফ শিবলু—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা।
সৈয়দা মমতাজ টুকু—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
মোস্তাক আহমেদ কপোত—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট।
প্রানোরাম কান্তি চৌধুরী—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ।
শারমীন সুলতানা—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।
মো. নাজমুস শাহাদাত ফাহিম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
রূপচাঁদ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম।
রিফা তামান্না—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।
মো. আনিসুর রহমান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
মৈত্রী রায়—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
সানজিদা ইয়াছমিন সুমা—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ।
নুসরাত জাহান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা।
মো. মুশফিক-উল-আলম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
মো. আল মুনতাসির মামুন মনি—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ।
মো. রুহুল আমীন—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।
মো. মাহমুদ হাসান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
শ্রীজীব কুণ্ডু—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ।
আহরাব আল আকাশ—সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর।
মো. মাসুম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর।
তানজিল হোসেন তমাল—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী।
টি এম এ মুকিত—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।
মির্জা মো. তাওসীফ শরীফ স্নিগ্ধ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা।
মো. সারোয়ার হোসেন—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা।
নূরুল আম্বিয়া আলাউল—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।
মো. রিফাত হোসেন—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার।
আবু সালেহ মো. নাসিম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
মো. শাওন হোসেন অনিক—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট।
মো. মোস্তাফিজুর রহমান—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা।
প্রসনজিৎ সাহা—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ।
রায়হাতুল জান্নাত—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
মো. তামজীদুর রহমান তন্ময়—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার।
সুদীপ্ত ঘোষ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর।
মো. নাভিল হোসেন তামীম—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা।
নোমান ইবনে হাফিজ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
শুভাগত সরকার বর্ণ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।
মো. আসাদুজ্জামান আরিফ—সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তাদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভূমি মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এরপর প্রশিক্ষণ শেষে তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চূড়ান্ত কর্মস্থলে পদায়ন করা হবে।
তথ্য সংগৃহীত;
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.