প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৬:১৫ পি.এম
টেকনাফে ধর্ষণচেষ্টা মামলার রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) শাহীনুর ইসলামের নেতৃত্বে ক্যাম্প-২২-এর বি/৫ ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নজিম উল্লাহ (৩০) নামে এক এজাহারভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজিম উল্লাহ ক্যাম্প-২২-এর বি/৫ ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৬ ও ৫০৬(২) ধারায় ধর্ষণের চেষ্টা অভিযোগ আনা হয়েছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে রাত ১০টার দিকে এপিবিএনের স্কটের মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.