সংগৃহীত ছবি;
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেছেন, সারা বিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে, তবে আমরা সব সময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে সব সময় দায়বদ্ধ বর্তমান সরকার।
মির্জা ফখরুল বলেন, দেশ উন্নয়নের আদর্শেই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান।নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি তা পালনে বদ্ধ পরিকর সরকার।