এবার পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট
- আপডেট সময়- ০২:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অযথা নানাভাবে হয়রানির অভিযোগ তুলে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, পৃথক একটি ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে এবং বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার কমে আসবে।
আবেদনে আরও বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন বা যৌতুক আইনের অপব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে পুরুষরা অপ্রয়োজনীয় হয়রানির শিকার হচ্ছেন। এ প্রেক্ষাপটে একটি নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগতভাবে অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।
একইসঙ্গে, পুরুষদের হয়রানি থেকে রক্ষা করতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে অন্তর্বর্তী আদেশও চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































