নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা
- আপডেট সময়- ০৬:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে, স্মৃতিস্তম্ভটি সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় থাকলেও মঙ্গলবার(২২ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত ও অপরাধ) তারেক আল মেহেদী দৈনিক সমকালীন কাগজ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে দুর্বৃত্তরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়। তবে এখনো তাদেরকে শনাক্ত করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘ঘটনার সময় ক্যাম্পে থাকা পুলিশ সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। তদন্তের পরই আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, কার্যকর নিষিদ্ধ দল ‘আওয়ামীলীগ বা তাদের কোনো সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের শেষে নিশ্চিত করে বলা যাবে। তবে আমরা দ্রুততম সময়ের মধ্যে অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি জানান, ‘দূর থেকে ছোট কোনো কাপড়ের দলায় আগুন ধরিয়ে ছুড়ে মারা হলে তা স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন কম থাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তা নেভাতে সক্ষম হন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশ সদস্যদের দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
তিনি আরও বলেন, আগুনকে বড় করে দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেছেন ওসি।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ২০২৫ সালের ১৪ জুলাই হাজীগঞ্জে এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। এটিই দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। এর পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় একই নকশায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এসকল স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে নিহত শহীদের নাম লেখা রয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































