শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক কমলগঞ্জে ব্রিজ নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলেও সচল হয়নি সেতু, দূর্ভোগে অতিষ্ঠ জনজীবন ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন-বরণ অনুষ্ঠিত  নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক কমলগঞ্জে ব্রিজ নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলেও সচল হয়নি সেতু, দূর্ভোগে অতিষ্ঠ জনজীবন ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন-বরণ অনুষ্ঠিত  নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকান্ডে নিহতদের লাশ আনা’সহ পূর্ণ সহায়তার আশ্বাস ইউএনও’র

বিশেষ প্রতিবেদক।।

 

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সদর ইউএনও বলেন, এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক কোনো তালিকা পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চারজন এবং বক্তাবলী ইউনিয়নের ১ জনসহ মোট পাঁচজন ওই ঘটনায় নিহত হয়েছেন।একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, “প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ইতিমধ্যে কথা বলা হয়েছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য সংরক্ষণ করা হয়েছে। দূতাবাস থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়া মাত্র সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে।”

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে তা দ্রুত নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ দেশে আনাসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা দিতে প্রশাসন সবসময়ই প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবারগুলো কোনো ধরনের জটিলতার মুখে না পড়ে।

ইউএনও আরও জানান, প্রবাসী কল্যাণ শাখার সহকারী পরিচালকের সঙ্গেও আলোচনা হয়েছে। পরিবারগুলোর সঙ্গে তার যোগাযোগ স্থাপন করা হবে, যাতে মরদেহ দেশে আনতে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাত তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনায় ছয়জন মারা যান। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ও একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...