সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ৪৮ ক্যান বিয়ারসহ আটক-২
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও ৪৮ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পৃথক ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, ২১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ চেকপোস্টে বিশেষ যানবাহন তল্লাশি চালানো হয়। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ট্রাঙ্কের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় প্রাইভেটকারের চালক ও মালিক ওমর ফারুক রাসেল (৪১)কে আটক করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৬৮০ টাকা।
অন্যদিকে, ২১ জুলাই রাতেই দমদমিয়া বিওপি চেকপোস্টে চট্টগ্রাম থেকে টেকনাফগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর ব্যাগ থেকে ৪৮ ক্যান (৩০০ এমএল) হান্টার বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা মো. হাশিম (৫৬)কে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা।
বিজিবি জানায়, আটক মো. হাশিম এর আগেও একই অপরাধে বিজিবির হাতে আটক হয়েছিল এবং বর্তমানে আদালতের জামিনে মুক্ত অবস্থায় ছিল।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































