সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে দেশীয় মদসহ আটক-৪
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় মদসহ চারজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) রাত ৯,টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়ার হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪৪০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































