শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সঠিক তথ্যের অভাবে মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: ডিসি রায়হান কবির

নিজস্ব সংবাদদাতা:
সঠিক তথ্য না জানায়, মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়। সরকারী ও বেসরকারী বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত সহযোগিতার মাধ্যমে মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধে কার্যকর সুফল পাওয়া সম্ভব।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির উপরোক্ত কথাগুলো বলেছেন।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত “ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং এন্ড পিপল স্মাগলিং” শীর্ষক প্রকল্পের আওতায় ও-ই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক স্থানীয় প্রশাসনকে সক্রিয় ও সংগঠিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। তিনি বলেন- কর্মশালায় উপস্থিত অতিথিরা আজ যা জেনে যাচ্ছেন, তা যেনো পরবর্তীতে তারা সাধারণ মানুষকে জানান। পাশাপাশী মানব পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোড়ালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত কর্মশালায় মানব পাচার এবং অভিবাসী চোরাচালান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শায়লা শারমিন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নারায়ণগঞ্জ সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেন’র সঞ্চালনায় ও-ই কর্মশালায় এসময় আরও উপস্থিত ছিলেন-  সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল হতে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসন প্রবণ জেলা সমূহকে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশ ফেরতদের পুনঃ একত্রীকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...