শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার

পঞ্চবটী-পাগলা পুরাতন সড়কটি না’গঞ্জ সওজ’র আওতায় আনার নির্দেশ ডিসির

বিশেষ প্রতিবেদক।।

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী থেকে পাগলা পর্যন্ত সড়ককে ‘ঢাকা সড়ক ও জনপথ’ বিভাগের আওতা থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।

রোববার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বার্ষিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) এ নির্দেশনা দেন।

সভায় জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির জানান, সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। সরকারি অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি নিয়মিত নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

জেলার প্রত্যেকটি দপ্তরের নিরবচ্ছিন্ন কার্যক্রম সবসময় তদারকির মাধ্যমে রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ কেউ না পায়, সে বিষয়ে সর্বদা সতর্ক করেন তিনি।

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরের তদারকি ও জনসেবার মান বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক(ডিসি)।

এসময় সভায় অন্যানয়ের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...