শিরোনাম
ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা, এরপর যা ঘটল টেকনাফে মাদক-মানব পাচারবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কাশীপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সকল ধরনের অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি হাবিবুর রহমান  ৮’শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ টেকনাফে বিপুলসংখ্যক অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক আজ থেকে একাদশে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা, এরপর যা ঘটল টেকনাফে মাদক-মানব পাচারবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কাশীপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সকল ধরনের অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি হাবিবুর রহমান  ৮’শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ টেকনাফে বিপুলসংখ্যক অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক আজ থেকে একাদশে ভর্তির ২য় ধাপের আবেদন শুরু, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি

 

অনলাইন ডিজিটাল ডেস্ক।।সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত অর্থও তাকে ফেরত দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে, গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৩তম রিজেন্ট বোর্ড সভার ৪৩/৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ পর্যালোচনা করা হয়। পরে রিজেন্ট বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে মত দেন যে, সরকারি চাকরিবিধি লঙ্ঘনসহ নৈতিক স্খলনজনিত অভিযোগে তিনি সন্দেহাতীতভাবে অভিযুক্ত।
এ বিষয়ে ফাতেমা খাতুনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...