সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, র্যাব
কক্সবাজারে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে বাহারছড়ার একটি দোতলা বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুদের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মনছুর আলম (৪২)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































