স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ,বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক মাসুদুজ্জামান।
রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হবে বিসিবির এ পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বারের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন।
এর মধ্যে ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ৭৬টি ক্লাবের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ক্যাটাগরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মাসুদুজ্জামানসহ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য প্রার্থীরা হলেন, আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ এবং কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ।
ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিসিবির পরিচালনা পর্ষদে নির্বাচিত হলে ক্লাব ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.