
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুজাতিক পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টারও বেশি সময নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক বিক্ষোভ করে অবরোধ করে রাখেন।
শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় অবস্থিত ‘নির্জন গার্মেন্টস’ কারখানায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
গার্মেন্টস কর্মীদের অভিযোগ করে বলেন, বিস্ফোরিত বয়লারটিতে দীর্ঘদিন ধরেই নানান ধরনের ত্রুটি ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও, তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। মালিকপক্ষের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি কারখানা কর্মরত শ্রমিকদের।
তারা আরও অভিযোগ করে বলপন, কারখানার ভেতরে জরুরি বহিঃর্গমন পথ ও চলাচলের রাস্তায় বিভিন্ন মালামাল দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর আতঙ্কিত শ্রমিকরা দ্রুত বের হতে না পারায় হতাহতের ঝুঁকি বেড়ে যায়। দুর্ঘটনার পর কারখানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পরলে, একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পিএম জসিম উদ্দিন ও সুপারভাইজার মনিরকে অবরুদ্ধ করে মারধর করেন।
বিস্ফোরনসহ অবরোধের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন।
বয়লার বিস্ফোরণে আহতদের মধ্যে আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, জয়, হৃদয়, সাবিনা, খাদিজা, নাসিমা, আল-আমিন ও অন্তরের নাম জানা গেছে। তাদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে,বয়লার বিস্ফোরণে দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুর খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লেও, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মাহবুব আলম বলেন, মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করে প্রকৃত সত্যিটি জানানো হবে।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গার্মেন্টস কারখানায় নিরাপত্তা ব্যবস্থার কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.