
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় আবারও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এবার হামলার শিকার পুলিশ। মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের হামলায় পুলিশের এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে ১৫ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মনির ওরফে ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুম (২৪)।
এছাড়াও, আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। তাদের শহরের খানপুর ২'শ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় চিহ্নিত মাদক কারবারি ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়।
এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার দুই সহযোগী মাসুম ও নাঈমকে আটক করা হয়।
আটকের খবর ছড়িয়ে পড়লে ফাইটার মনিরের সহযোগী মাদক কারবারিরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
এসময় হামলাকারীদের ছোড়া গুলিতে ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের সাড়াশি প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনির ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে। তাদের ছাড়িয়ে নিতে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা দুই রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.