কর্মস্থলে অনুপস্থিতির জন্য নরসিংদী সদর উপজেলার এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) নরসিংদী জেলা প্রশাসক(ডিসি) ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার দেওয়া কারণ দর্শানোর একটি নোটিশে বলা হয়েছে, এ বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,  ২৮ জুন সকাল ৯টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিক পরিদর্শনে গিয়ে আপনাকে যথাসময়ে দপ্তরে উপস্থিত পাননি, যা সরকারি নির্দেশনার পরিপন্থী ও অসদাচরণের শামিল।

এমতাবস্থায়, এহেন আচরণের কারণে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ মোতাবেক আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য বলা হলো।