শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ

বিশেষ প্রতিবেদনে।।

 

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়েজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো।

সোমবার (২২ জুন) বিকেলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফাইনাল পর্বের বিতর্কের মধ্য দিয়ে আটদিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। এর আগে সকালে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফাইনাল অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল পর্বে ‘পরিবেশ রক্ষায় আইন নয়, সচেতনতা প্রয়োজনে বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। প্রাথমিক পর্যায়ে ফাইনালে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক করেছেন কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে মাধ্যমিকে ছিলেন মর্গ্যান গার্লস স্কুল ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মর্গ্যান গার্লস স্কুল।

শিক্ষার্থীদের যুক্তিতর্ক উপস্থাপনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “আজকের উপস্থাপনার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আমাদের দেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি শিকার হওয়া দেশগুলোর একটি। আমরা ক্লাইমেট ভিকটিম। এখানে রেজিলিয়েন্স বা অভিযোজনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগও প্রয়োজন।”পরিবেশ ও জলবায়ু নিয়ে এসব বিতর্কের মধ্য দিয়েই ধীরে ধীরে দেশে পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।

 

পরিবেশ রক্ষায় শিশু বয়স থেকেই সচেতনতা বাড়িয়ে তোলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “শিশুদের পরিচ্ছন্নতার ধারণা দিতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের স্কুল ও বাসার টয়লেট, আঙিনা পরিষ্কার রাখার বিষয়টি তাদের মাথায় দিতে হবে। এসব ছোটখাটো ব্যাপারই বড় স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন।

পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষার বিষয়টিকে সামনে রেখে ‘ক্ল্যাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ আয়োজনের প্রশংসা করেন বক্তারা।এ প্রতিযোগিতায় মডারেটর হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা।

গত ১৫ জুন ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’- প্রতিপাদ্যকে সামনে রেখে এ বিতর্ক উৎসবের সূচনা হয়। কর্মশালার মধ্য দিয়ে শুরু হয়ে টানা ৬০টি বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক উৎসবের আয়োজনে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, একাত্তর টিভি, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...