ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১ বিশ্বকাপ ট্রফি নেইমারকে কেনো উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা,সতর্কীকরণ আর্জেন্টিনার হার, ‘‘বিয়েটা আর করতে হলো না: পরীমনি হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন স্প্যানিশ রদ্রি বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন  বড়লেখায় প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২ সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: না’গঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী ১০ গোলের লড়াইয়ের ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংলিশদের মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২ সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ফের ভাঙা হচ্ছে, কারা ভাঙছে জানেনা প্রশাসনের কেউ এবার রাজধানীতে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা দুই মাসের নিরপরাধ শিশুর পা মুচড়ে দেওয়া অভিযুক্ত চাচি র‍্যাবের জালে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? কুষ্টিয়ায় কালী নদীতে ভাসছিল যুবকের মরদেহ  নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত-২০ মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ নতুন পে-স্কেল: রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত কর্মীরা কী এই সুবিধা পাবেন? কুষ্টিয়ায় কর কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের ২২ জেলা ও দায়রা জজকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি মেসির জোড়া গোল,অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ফতুল্লায় পুলিশি অভিযানে বরপুত্র সিএ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ্ গ্রেপ্তার না’গঞ্জ সদর উপজেলার ৬’শ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবের পর্দা নামলো আজ নারায়ণগঞ্জে দূষণ কমাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন: পরিবেশ প্রতিমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে আটক: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র ঢাকা-নারায়ণগঞ্জসহ ছয় জেলায় ফের সেনা মোতায়েন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে নারায়ণগঞ্জে এমপি পুত্র যুবদল নেতা খাইরুল ইসলাম আটক ভূমি উন্নয়ন কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা পঞ্চবটী-পাগলা পুরাতন সড়কটি না’গঞ্জ সওজ’র আওতায় আনার নির্দেশ ডিসির বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ নিহত-২ আজ বিশ্ব বাবা দিবস: ভালোবাসা ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা সাংবাদিক রেজানুর গ্রেপ্তারে সম্পাদক পরিষদের উদ্বেগ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক আহত ‘জলবায়ু পরিবর্তন ও প্রভাব’ নিয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত, সেমিফাইনালে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ফুটবলের ছন্দের যাদুকর নেইমারকে নিয়ে স্বস্তির বার্তা দিলো ব্রাজিল রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির মেসির দুর্দন্ত হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বজয়ের অভিযান শুরু আর্জেন্টিনার এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ফ্রান্সের শুভসূচনা পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত-৩০ সঠিক তথ্যের অভাবে মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: ডিসি রায়হান কবির ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

রাজধামী ঢাকার অদূরে টঙ্গীর ঢাকার তুরাগ নদ থেকে দুই দিনে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য স্বজনদের কাছ থেকে জানা গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ উদ্ধার’ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলেন তুরাগ থানার রানাভোলা এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সুমন (১৭), একই এলাকার আরিফ হাসান রাকিব (২৫) এবং রাজধানীর মনিপুর মোল্লাপাড়ার বাসিন্দা কফিল উদ্দিন মোল্লার ছেলে রনি মোল্লা (৩৫)।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুমন গত ২২ জুন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে শুক্রবার তুরাগ নদ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার সুমনের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা শোকাহত অবস্থায় খুব বেশি কথা বলতে চাননি। তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে ২৫ জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারসংলগ্ন তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা সেটি সুমনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই একটি অপমৃত্যুর মামলা করেছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, পিকনিকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর সুমন নদীতে পড়ে যায়। সে সাঁতার জানত না বলেও পরিবার জানিয়েছে।

অন্যদিকে, আরিফ হাসান রাকিব ২২ জুন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার চাচা মো. আরশাদুল ইসলাম জানান, ওই দিন বিকেলে মায়ের সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয়েছিল আরিফের। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত বুধবার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, মৃত্যুর পর অন্যদের মাধ্যমে জানতে পারেন আরিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার কিছু জানে না।

আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ২৪ জুন সকালে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে দিয়াবাড়ি ঘাট এলাকায় গোসল করতে গিয়ে রনি মোল্লা ডুবে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রনির বাবা কফিল উদ্দিন মোল্লা জানান, তার ছেলে উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি হোটেলে কাজ করতেন। মানসিক সমস্যার কারণে তিনি মাঝেমধ্যে উদ্দেশ্যহীনভাবে বিভিন্ন জায়গায় চলে যেতেন। তিনি দাবি করেন, রনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২২ জুনের পর তুরাগ নদ থেকে একটি মরদেহ উদ্ধারের তথ্য তাদের জানা আছে। ওই দিন আশুলিয়া এলাকায় মিছিল ও গ্রেপ্তারের ঘটনা ঘটলেও কোনো মৃত্যুর তথ্য তার জানা নেই।

এদিকে, সুমনের মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে দাবি করা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে হামলার পর সাত নেতাকর্মী নিখোঁজ হয়েছেন এবং তাদের মধ্যে চারজনের মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে।

তবে, শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ’ শিরোনামে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

একই ধরনের বক্তব্য দিয়েছে গাজীপুর মহানগর পুলিশও। কমিশনার ইসরাইল হাওলাদারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এ ধরনের মিথ্যা প্রচারণায় কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’

আপডেট সময়- ০৫:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬