নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি
- আপডেট সময়- ০৬:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সোমবার (১৮ মে) প্রথম দিনে সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৩টি হাটের জন্য ১৪৮টি দরপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
এবার নারায়ণগঞ্জ সদর উপজেলার তালিকায় রয়েছে, গোগনগর ইউনিয়নের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন খোলা স্থান (যেখানে আরা বেগম পুকুরপাড় সংলগ্ন), দেলপাড়া বালুর মাঠ সংলগ্ন খোলার জায়গা, আলীরটেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় খোলা জায়গা, গোগনগর ইউনিয়নের আদমজী চেয়ারম্যান বাড়ি জালারপাড়, বিসিক নগরী ভূইগড় চিতাশাল সংলগ্ন সময় বাজার হাট সিদ্ধিগঞ্জ, বক্তাবলী বাজার সংলগ্ন বালুর জায়গা, বক্তাবলী ইউনিয়নের পশ্চিম বক্তাবলী সংলগ্ন মজিদ ইমাম আলী রোড সংলগ্ন, বক্তাবলী ইউনিয়নের গিরিধারা গ্রাম সংলগ্ন খোলা জায়গায় বালুর মাঠ, কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূইগড় ও ৮নম্বর ওয়ার্ডের পাগলা বাজার সংলগ্ন (মোস্তফা প্লাজা সংলগ্ন), কুতুবপুর ইউনিয়নের ভুইগড় তেঁতুলতলা, কুতুবপুর ইউনিয়নের শিমরাইল-সাইনবোর্ড সংলগ্ন খালি মাঠ, কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ ও বরইতলা টি আই দানার ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গায়, একই ইউনিয়নের পাগলা বাজার ট্রাক স্ট্যান্ড মাঠ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দরপত্র বিক্রির প্রথম পর্যায় ১৮ মে শুরু হয়ে শেষ হবে ১৯ মে। এ পর্যায়ের দরপত্র একই দিনে জমা নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের দরপত্র বিক্রি হবে ২০ মে এবং জমা গ্রহণ করা হবে ২১ মে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দরপত্র দাখিলের সময় মোট দরমূল্যের ৩০% অগ্রিম এছাড়া ১৫% শতাংশ ভ্যাট ট্যাক্সসহ জামানত জমা দিতে হবে। অনুমোদিত দরদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে ইজারা দেওয়ার হাট বাতিলের ক্ষমতা উপজেলা প্রশাসন সংরক্ষণ করবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































