
মুসলিম উম্মাহের ধর্মীয় উৎসব, ঈদুল আজহা। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) আওতা ভুক্ত এলাকায় এবার ২৩টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। তবে, নগরের যানজটে মানুষের ভোগান্তি এড়াতে শহরের ভেতর কোনো হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে নাসিক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ মে) অস্থায়ী পশুর হাটের ইজারা নিতে দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন। এতে ২৩টি অস্থায়ী পশুর হাটের ইজারার তালিকা প্রকাশ করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গতবছর নাসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২২টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক)।
তবে, এবার সর্বোচ্চ কাঙ্খিত মূল্য ধরা হয়েছে নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ির একটি হাটের। ওই হাটের গতবছরের হিসেবে কাঙ্ক্ষিত দরপত্র ২৮ লাখ টাকা আশা করছে সিটি কর্পোরেশন। তবে, এবার সর্বনিম্ন আড়াই লাখেরও হাট রয়েছে তালিকায়।
☞ এবারের ইজারার হাটগুলো হলো:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় লিপি গার্মেন্টস সংলগ্ন মৌলভী ফজলুর রহমানের খালি জায়গা, একই ওয়ার্ডের মৌচাক মাদানী নগর বালুর মাঠ, ৪ নম্বর ওয়ার্ডের টাইগার ওয়্যার রি-রোলিং মিলের মাঠ, ৫ নম্বর ওয়ার্ডের সাইলো রোড সংলগ্ন মোহর চান কন্ট্রাক্টরের খালি জায়গা, একই ওয়ার্ডের বটতলা বাদশা মিয়ার মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিন সাহেবের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সিটির ১ নম্বর মাঠ, ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলসের খালি মাঠ, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দক্ষিণ পাড়া মুক্তিযোদ্ধা আলহাজ্ব মান্নান সাহেব নতুন রোড সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া রাসেল সাহেবের খালি জায়গা, ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন খেলার মাঠ, ১৮ নম্বর ওয়ার্ডের ডিয়ারার মাঠ, ১৯ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা ব্রিজের নিচের খালি জায়গা, একই ওয়ার্ডের পাওয়ার হাউজ সংলগ্ন খালি জায়াগ, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, একই ওয়ার্ডের ফরাজীকান্দা উত্তরপাড়া বালুরমাঠ, ২২ নম্বর ওয়ার্ডের জহির কাজীর খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের কদমরসুল ডিগ্রী কলেজের পশ্চিম পাশের সিটি কর্পোরেশনের মালিকানাধীন খালি জায়গা, ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জের গুদারাঘাট সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের আলতাফ সাহেবের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্মণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা ও ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আলহাজ্ব মোতালেব সাহেবের বালুর মাঠ।

☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.