
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল রবিবার(১৮ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের এক জরুরি বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, "সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এসেছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেছেন এবং এই মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
এর আগে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও নিউ এজ সম্পাদক নুরুল কবির সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে, গণমাধ্যমের স্বাধীনতায় বর্তমান সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় সম্পাদক পরিষদ। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, "সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ এবং সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়।তিনি জানান, বর্তমানে প্রায় ২৮৪ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, যা একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
বৈঠক শেষে নিউ এজ সম্পাদক নুরুল কবির গণমাধ্যমকে বলেন, দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক মিডিয়া পরিবেশ গড়ে তুলতে সরকারপ্রধান পুরোপুরি সম্মত হয়েছেন। সরকারের পক্ষ থেকে এমন গণতান্ত্রিক আচরণ ও সহযোগিতা অব্যাহত থাকলে সম্পাদক পরিষদও রাষ্ট্র ও সরকারের ইতিবাচক কাজে পূর্ণ সহযোগিতা করবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.