মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘর বিধ্বস্ত হয়ে পড়েছে। এই তিন উপজেলার বিভিন্ন জায়গায় গাছ উপড়ে ও বিদ্যুৎ এর লাইন ছিঁড়ে কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (৬ই মে) রাতে কালবৈশাখী ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমলগঞ্জ উপজেলার পতনউষার, মুন্সীবাজার, রাজনগর উপজেলার কামারচাক ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রাত থেকে ৪টি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।
রাজনগরের কামারচাক ইউনিয়নের বাসিন্দা রুহেল মিয়া বলেন, আমার ঘর ঝড়ে উড়ে গেছে। শুধু আমার নয় আমাদের এলাকার অনেকের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু মানুষের ঘর ভেঙে গেছে। কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের সুমন মিয়া,নয়ন আহমেদ বলেন, রাতের ঝড়ে আমাদের ঘরের চালে গাছ উপড়ে পড়ে সবকিছু ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিঁড়েছে ও মিটার ভেঙেছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সারা এলাকা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে পতনউষার ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলেছি তালিকা তৈরি শেষ হলে সহায়তা পাবেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.