ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
বিদ্যুতের দাম প্রতি ইউনিটে দেড় টাকা বৃদ্ধির প্রস্তাব বিইআরসির টেকনাফে ৪৪ বোতল বিদেশি মদসহ আটক-১ কেরালার বাম দুর্গে মুসলিম তরুণী ফাতেমা তাহলিয়ার নিরংকুশ বিজয় মেয়ের জন্মদিনে আনন্দঘন মুহূর্তের পোস্টে প্রশংসায় ভাসছে পরীমণি মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন,তাকে দেয়নি: শুভেন্দু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি  নির্বাচনের ফলাফলকে ‘লুট’ ও ‘অনৈতিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন মমতা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে নরেন্দ্র মোদি যা বললেন কোনো সংবাদিক বিনা অপরাধে কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপি শপথ নিলেন ঢাকায় ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিএমপির ৩ থানায় নতুন ওসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে  শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে প্রকাশ্যে মুসল্লিকে কুপিয়ে হত্যা সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর  রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে ১৯’শ ৬৮ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য মৌলভীবাজারে পাঁচ দিনের ভারী বৃষ্টিতে ডুবছে কৃষকের স্বপ্ন আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী আইভীর দুই মামলার জামিন আদেশ আজ : হাইকোর্ট চট্টগ্রাম নগরী পানির নিচে ভাসছে না; প্রতিমন্ত্রী দেশের সবকটি জেলায় রাতেই ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি ভোজ্যতেলের দামে ফের ধাক্কা, লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম ট্রেনের নিচে পরে যাওয়া শিশুসন্তান, ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন বাবা মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গ্ৰামের পর গ্ৰাম প্লাবিত রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক আটক মৌলভীবাজারে ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড মেরিন ড্রাইভে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২ সেন্টমার্টিন কোস্টগার্ডে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১৩ পাচারকারী আটক না’গঞ্জে পর্যাপ্ত পেট্রল আছে, যানবাহন না থাকায় অলস সময় কাটাচ্ছে পাম্প কর্মীরা কিংবদন্তী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ কুলাউড়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় সিগারেট জব্দ কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল ডিগ্রি কলেজ না’গঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের না’গঞ্জে সাত খুনের ১যুগ পেরিয়ে গেলেও বিচারের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার সেন্টমার্টিনে কোস্টগার্ডের পৃথক অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক-১ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত-৪, আহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ চোরাই পণ্য জব্দ টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী রাসেল আটক টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি ইদ্রিস গ্রেপ্তার ভেড়ামারায় স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, কারন ছাড়া অনুপস্থিত ২ ডাক্তারকে শোকজ কুষ্টিয়ায় নিখোঁজের ১দিন পরে বাগানে মিলল যুবকের মরদেহ শ্রীমঙ্গলে ভারতীয় পন্য এস এ পরিবহন থেকে উদ্ধার রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ আগুন ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান আর নেই রাজধানী ঢাকা জেলার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন ডিসি নিয়োগ টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ  কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক ভেড়ামারায় ক্লিনিক মালিকের রহস্যময় আত্মহত্যা সংবাদপত্রের স্বাধীনতা হরণে কারো সাথে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা না’গঞ্জে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে: কেন্দ্র পরিদর্শনে ডিসি  নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্রসচিবকে অব্যহতি কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজীতে বন্ধ হলো ভাঙারি পণ্যের রিসাইক্লিং কারখানা টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ৩৩ হাজার ২০৮ শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় বসছে আজ সাড়ে ১৮ লাখ পরিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রবেশপথ না পেয়ে রাতেই ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করল এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত গাইবান্ধার ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল মৌলভীবাজারে ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগি মারা গেছে  সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ফরিদা ইয়াসমিন বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত শ্রীমঙ্গলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবির ফেলোশিপ ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয় না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে দেড় টাকা বৃদ্ধির প্রস্তাব বিইআরসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে দাম বাড়ানোর একটি প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। 

গতকাল সোমবার(৪ মে) পাঠানো প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে।

বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, সাধারণ গ্রাহকদের ব্যবহারের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে দাম সমন্বয় করা হবে।  তবে স্বল্প ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের এই বৃদ্ধির আওতামুক্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

সাধারণত বিতরণকারী সংস্থাগুলো বিইআরসিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়ে থাকে। তবে এবার বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)সহ অন্যান্য বিতরণ সংস্থাগুলো প্রস্তাব তৈরি করছে। চলতি সপ্তাহের মধ্যেই এসব প্রস্তাব কমিশনে জমা পড়তে পারে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, প্রস্তাব পেলে আইন অনুসারে পর্যালোচনা ও গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন, তারা প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছেন। কমিশন এরপর বিধি অনুযায়ী গণশুনানি করে দাম বাড়ানোর ঘোষণা দেবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সব ঠিক থাকলে জুনের শুরুতেই নতুন দর কার্যকর হতে পারে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান এবং বিপুল ভর্তুকির চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি ইউনিট উৎপাদন খরচ গ্রাহকদের কাছ থেকে আদায় করা দামের চেয়ে গড়ে প্রায় ৫ টাকা ৫০ পয়সা বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিপিডিবির ঘাটতি ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ প্রস্তাব অনুসারে, মাসে ৪০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১.৩৮ টাকা এবং ৭৬ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রায় ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। দেশে মোট প্রায় ৪ কোটি ৯৭ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৩৭ শতাংশ এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব করবে।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, শিল্প ও বাণিজ্যিক খাতে বিদ্যুতের দাম বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত পণ্য ও সেবার দামে পড়বে, যা জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি, কয়লা ও তেলের বড় অংশ আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বাড়ার ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়েছে।

এ ছাড়া অনেক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে না থাকলেও চুক্তি অনুযায়ী ‘ক্যাপাসিটি চার্জ’ পরিশোধ করতে হচ্ছে। বিশেষ করে মেঘনাঘাট, আরপিসিএল-নোরিনকোর কয়লাভিত্তিক কেন্দ্র ও রূপসা ৮০০ মেগাওয়াট কেন্দ্রের মতো প্রকল্পগুলো এই আর্থিক চাপ আরও বাড়াচ্ছে।

সবশেষ, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য গড়ে ৮ দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়। তখন প্রতি ইউনিটের গড় খুচরা মূল্য ছিল ৮ টাকা ৯৫ পয়সা। একই সময় পাইকারি মূল্যহার ৫ দশমিক ০৭ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে দেড় টাকা বৃদ্ধির প্রস্তাব বিইআরসির

আপডেট সময়- ০৫:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬