
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল অবস্থায় নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক নৌ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে নৌ-পুলিশ সূত্র জানিয়েছে।
জানা গেছে, নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি চৌকস টহল দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। এ সময় তাদের ব্যবহৃত নৌযানটি(স্পীড বোট) একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
এসময় টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও অপর আরেক পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মো. মহসিন সরদার (৪৩), খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার এক ছেলে সিয়াম (১৪) এবং এক মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।
নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমিসহ আমার সহকর্মীরা শোকাহত। নিহত পুলিশ সদস্যের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.