
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) ভোর ৫টায় ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগের হাশেমবাগ তসলিমপট্টি এলাকায় গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার রনি (৪০), সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের কালু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় রনির হেফাজত থেকে ১৫টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের এসএস তৈরি কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।পুলিশ আরও জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.