
বুধবার(৭ মে) রাত পৌনে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী মামা-ভাগিনার গলির মুহিদুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত গার্মেন্টস কর্মী বর্ষা ওই মুহিদুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতেন। সে বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।
নিহতের মা সুলতানা জানান, গত দুদিন আগে মেয়ের সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা তাকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নিহত বর্ষার প্রথম স্বামী তাকে তালাক দিলে, পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করলেও স্বামীর আসা যাওয়া কম ছিল। তবে দেড় মাস আগে দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীকে নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হলে সে আর বর্ষার কাছে আসেনি বলে জানান নিহতের বড় বোন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাশি জানান, আমরা সংবাদ পেয়ে তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা নিছক হত্যাকান্ড, তবে হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.