প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৫:২৬ পি.এম
টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিলসহ আটক-১

টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে টেকনাফের সী-বীচ বিওপি’র আওতাধীন মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাজমপাড়ার একটি বসতবাড়িতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় বিজিবি সদস্যরা একটি বসতঘর ঘিরে ফেললে মোঃ ইসহাক (২৬) পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ইসহাক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের
হাজমপাড়া এলাকার মোহাম্মদ ইউনূসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ ও মজুদ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
জব্দ ফেনসিডিল ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.