
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
মুসলমানের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব।
সৌদি আরবে ১৪৪৭ হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি জিলহজের চাঁদ দেখার ঘোষণা দেয়।
এর ফলে সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবে শুরু হচ্ছে জিলহজ মাস। সৌদি আরবের ঘোষণানুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফাতের দিন। আর ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
অন্যদিকে, বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। তবে সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে।
সে হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।
এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.