মৌলভীবাজারে ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- আপডেট সময়- ০৫:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:
চায়ের রাজ্যে ও চা শিল্পাঞ্চলের মূল মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একইসঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
মঙ্গলবার (২৮শে এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (২৭শে এপ্রিল) সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩০ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত।
তিনি আরও জানান, এর আগে গত শনিবার (২৬শে এপ্রিল) সকাল ৬টা থেকে ২৭শে এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার এবং তার আগে ২৫শে এপ্রিল ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে গত চার দিনে মোট বৃষ্টিপাত হয়েছে ২৬৯ মিলিমিটার।
এছাড়া, ২৭শে এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকাসহ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অফিস সূত্র।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































































































