শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার দীর্ঘ প্রতিক্ষার পর ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলাচল শুরু মুচলেকায় মুক্ত সাংবাদিক রাজীব ঘোষ, হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান টেকনাফে ইয়াবার বিরোধে পাহাড়ে চারজনকে নির্যাতন, নিহত-২ টেকনাফে এসআরবি-১৫’র অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে বিজ্ঞ আদালতের পূর্বানুমতি আ’লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ আগুন

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদাম ও স’ মিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচটি ইউনিট। তবে, রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা গেছে, একটি গার্মেন্টস ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশের স’মিলে। এসময় পুরো এলাকাজুড়ে অন্ধকারাচ্ছ হয়ে যায়।  চারপাশে লোকজন আতংকিত হয়ে ছুটোছুটি করতে দেখায় যায়।

এদিকে, অগ্নি কান্ডের খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মো. রায়হান কবির ঘটনাস্থল পরিদর্শক করেছেন, পাশাপাশি ক্ষয় ক্ষতি পরিমান ও অগ্নি কান্ডের ঘটনা তদন্তে নির্দেশনা দেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, “আমাদের আগুন নেভানোর কাজ এখনো চলছে,  তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রাথমিক ভাবে আগুনে কারন ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...