সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আড়াঁইহাজার, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
না’গঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে ৩ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গত রবিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) আড়াইহাজার থানায় দায়ের করা মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিশুর মা।
এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার মামলার বরাতে জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকাল ৩টার দিকে স্থানীয় এক কিশোর শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আমগাছের নিচে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।
তিনি আরও বলেন, সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়টি খুলে বলে। পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























































































































