সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, রংপুর
গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত-৪, আহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে এক শিশু ও দুজন কিশোরসহ নিহত হয়েছেন তিনজন। নিহত অপরজন একজন বয়স্ক ব্যক্তি। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একই বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। তারা হলো—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০)। একই সময় পাশে থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়। আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকা বাসিন্দারা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই তিনজন বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
অপর ঘটনায় সাঘাটা উপজেলায় নম্বর আলী (৬৫) নামে এক ব্যক্তি পৃথক বজ্রপাতে প্রাণ হারান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত প্রতিটি পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























































































































































