
নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটের ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যান চালক। যদিও পরবর্তীতে নিরাপদে চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।
তিনি জানান, গাড়িটির ভিতরে থাকা মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক গাড়িটি ফেরিতে তোলার সময় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সাঁতরে এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় তীরে ওঠেন ওই গাড়ি চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত এক ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয় বলেও জানান নুরুল আলম।
গাড়ির চালক জাকির হোসেন বলেন, গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.