অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার
- আপডেট সময়- ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”র আওতায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বরত বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা, প্রকল্প পরামর্শক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সহ সকল এডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গন, এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে করণীয় শীর্ষক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় প্রাধান্য অতিথি বিভাগীয় কমিশনার বলেন, ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে এসকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছতর সেবা পাবে। এ অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন(ডিসি) বলেন, এ উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতায় ডিজিটাল রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করা হবে। সকল জনসাধারণে সচ্ছতার সাথে নিরবচ্ছিন্ন সেবা পাবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































