শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া (২৫) হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাকিল মিয়া (৩০), রূপগঞ্জ থানাধীন ভোলাব এলাকার মো. মোস্তফার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার টাওরা পশ্চিমপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি প্রবাসে থাকাকালে পার্শ্ববর্তী ভোলাবো এলাকার রাজুর সঙ্গে আর্থিক লেনদেন ছিল। দেশে ফেরার পর সেই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

ঘটনার দিন মাসুম মিয়া মোটরসাইকেলযোগে নরসিংদীর পাঁচদোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে টাওরা মধ্যপাড়া সড়কে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজুসহ শাকিল মিয়া ও অন্যান্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-১১ নারায়ণগঞ্জ ও র‍্যাব-১ উত্তরা’র যৌথ চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিল মিয়াকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...