মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। দেশব্যাপী “Emergency MR Campaign-2026” এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ কর্মসূচির সোমবার সকাল ১০টায় "হাম - রুবেলা ক্যাম্পেইন ২০২৬" শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সম্রাট কিশোর পোদ্দার, কনসালটেন্ট ( শিশু) ডাঃ বিশ্বজিৎ দেব এবং মেডিক্যাল অফিসারবৃন্দ।
এই বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে রোগ প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়।
জেলার সকল ইপিআই (EPI) কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্রের কোনো বাধ্যবাধকতা নেই; অভিভাবকরা শিশুর টিকা কার্ড সঙ্গে নিয়ে দেশের যেকোনো স্থানে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের সময়মতো টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।
উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সিভিল সার্জনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে World Health Organization (WHO), UNICEF এবং Gavi, the Vaccine Alliance।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.