শিগ্রই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল
- আপডেট সময়- ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নির্মাতা রাজ জানিয়েছেন, ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি শিগগিরই শেষ করে দেওয়া হবে..!
অনলাইন বিনোদন ডেস্ক।।
একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে গত বছরের নভেম্বরে ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের যে ধারাবাহিক শুরু হয়েছিল, সেটি শিগ্রই শেষ হতে চলেছে।
এ নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এই খবর নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে।তবে কততম পর্বে এর সমাপ্তি ঘটবে তা এখনো ঠিক হয়নি।
এখন পর্যন্ত নাটকটির ৪৬টি পর্ব প্রচার হয়েছে। শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকারসহ অন্যান্য কলাকুশলীরা।
সে সময় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বলেন, সকল শ্রেণির মানুষের কাছে ‘এটা আমাদেরই গল্প’ বেশ জনপ্রিয়। একজন সিএনজির ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ‘ও, এটা আমাদেরই গল্পের মা আপনি!’ আবার একদম এলিট ক্লাসের একজনও একই প্রশংসা করেন। এটা আমাদের সার্থকতা। এটা আমাদের পরিচালকের সার্থকতা।
এই নাটকের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী ফুপুর ভূমিকায় দীপা খন্দকার বলেন, আমাদের সাত মাসের জার্নি শেষ হচ্ছে। সাতটা লট করেছি, এটাই লাস্ট। সাত মাস আগেও যখন আপনারা এসেছিলেন, আমি বলেছিলাম মানুষ ফ্যামিলির গল্প দেখতে চায়, এসব নাটক দেখতে মানুষ অপেক্ষা করে। এখন কতটুকু অপেক্ষা করে, সেটা আপনারা বলতে পারবেন। আমার ক্যারিয়ারে গত ২০ বছর আমি দেখিনি কোনো পর্বের জন্য মানুষ এতটা অপেক্ষা করে, যা দেখলাম ‘এটা আমাদেরই গল্প’ করে!”
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, আমি অনেক দিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি।”
অভিনেত্রী কেয়া পায়েল বলেন, সব সময় চাইতাম অভিনেত্রী হিসেবে এমন কাজ করতে, যেটা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। ‘এটা আমাদেরই গল্প’ করার পর মনে হয়েছে, কাল থেকে যদি অভিনয় ছেড়ে দিই তবু আমার কোন আফসোস থাকবে না। কারণ, আমি এমন অসাধারণ একটি সিরিয়াল করতে পেরেছি। এই সিরিয়ালটি আমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে।”
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, “আমাদের খারাপ লাগছে যে ‘এটা আমাদেরই গল্প’ একদম শেষ পর্যায়ে। খুব শিগগির এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না, এই সেট আর এই গল্প ফিরবে কি না! কিন্তু আপনাদের সবাইকে মিস করব এবং এই গল্পের দর্শকদের মিস করব।”
পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে বোনা হয়েছে নাটকের কাহিনী। বড় ভাই ফাহাদ, ছোট ভাই সামির ও তাদের স্ত্রী সায়রা ও মেহেরিন এবং তাদের সংসার জীবনের দৈনন্দিন নানা কর্মকান্ডে এগিয়ে গেছে নাটকটি।
ধারাবাহিকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।এ ধারাবাহিকে তিনটি গান ব্যবহার করা হয়েছে।
টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল, এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























































































































