প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:২৪ এ.এম
নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জিমখানা লেকের পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যু ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধার কর্মীরা লেকের পানিতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ২ সহোদর ভাইয়ের মরদেহ উদ্ধার করে নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।
নিহত দুই শিশুর নাম, আলামিন(৭) ইব্রাহিম(৫) পিতা শাহ আলম, তারা সম্পর্কে আপন দুই ভাই। সদর উপজেলার ফতুল্লার কাশীপুর খিলমার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তার পরিবার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কোনো এক সময় শহরের জিমখানায় লেকের পানিতে গোসল করতে নেমে হঠাৎ করে নিখোঁজ হয় দুই সহোদর ভাই ,পরে বহু খোজাখুজি পর তাদের সন্ধান না পেয়ে, বিষয়টি জানানো হয় স্থানীয় উদ্ধারকারী দলকে। উদ্ধারকারী দল বিকেল থেকে রাত পর্যন্ত পুরো লেকে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে জিমখানা লেকের তলদেশ থেকে দুই শিশু নিথর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর(ভাই) শিশুর মৃত্যু হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.