
নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। তবে এর উল্টো চিত্র এখন দেখা যাচ্ছে পেট্রল পাম্পগুলোতে মজুত আছে পর্যাপ্ত, কিন্তু নেই আগের মতো ক্রেতার ভিড় লাইন। ফলে অনেকটা অলস সময় পার করছেন পাম্পের দায়িত্বরত কর্মীরা।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল ২.৩০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় লোকজন নেই বললেই চলে, কিছুদিন আগেও যেখানে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যেত, সেখানে এখন পুরো পরিবেশই অনেকটা ফাঁকা।নির্দিষ্ট গ্রাহকদের মাঝে নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ নিশ্চিত হওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যেত না। কিন্তু এখন আর সেই ভোগান্তি নেই। এখন দ্রুত তেল পাওয়া যাচ্ছে।
তবে অনেকেই মনে করছেন, আগে আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে ইরান যুদ্ধ পরিস্থিতিতে তেল সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রির প্রবণতাও কমেছে।
শহরের বলাকা ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, ‘আগে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার লিটার পেট্রল বিক্রি হতো। এখন সেই পরিমাণ তেল বিক্রি করতে বেশ সময় লাগছে। বাড়তি গাড়ি, মোটরসাইকেল চাপ নেই বললেই চলে, নতুন করে সরবরাহও আসছে, ফলে জালানি তেল পেট্রোল এর কোনো সংকট নেই।’
এ বিষয়ে জেলা প্রশাসক(ডিসি) মো.রায়হান কবির বলেন, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। বর্তমানে জেলায় কোনো সংকট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা অব্যহত রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.