
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-কে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
রোববার (২৬ এপ্রিল) হাইকোর্ট এ আদেশ দেন। এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। তবে নতুন করে আরও দুইটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত এ নির্দেশ দেন।
সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত,সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার-এ বন্দী আছেন।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি টানা কয়েকমাস কারাবন্দী আছেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.