
ইরান যুদ্ধের ভিন্ন বাস্তবায়তায় জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচিতে অফিস শুরু হচ্ছে আজ রোববার।
এদিন থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।একই সঙ্গে ব্যাংক ও পুঁজিবাজারের নতুন সূচি ঘোষণা করা হয়েছে।বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত বৃহস্পতিবার নেওয়া মন্ত্রি পরিষদের সিদ্ধান্ত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে আকারে প্রকাশ করেছে।
এতে বলা হয়, জরুরি পরিষেবা নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে। শুক্র ও শনিবার আগের মত সাপ্তাহিক ছুটি থাকবে।সরকারের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকে লেনদেনের সময়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত।
আদালতের অফিস সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা সুপ্রিম কোর্ট দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।অপরদিকে বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী ঠিক করতে নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময় ৯টা থেকে ৪টা করা, মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখা, সরকারি কেনাকাটায় কাটছাঁট এবং বিদেশে প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্তও রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.