মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের চার কক্ষের টিনশেড বিল্ডিংটি শনিবার (২৫শে এপ্রিল) দিবাগত রাতে প্রচন্ড কালবৈশাখী তান্ডবে একেবারেই লণ্ডভণ্ড হয়ে যায়। রোববার (২৬শে এপ্রিল) পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলেজের পশ্চিম দিকে অবস্থিত এই টিনশেড বিল্ডিংটির উপরিভাগের টিনের চালা পুরোটাই উপড়ে গিয়ে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে গেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার বলেন, বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর উত্তীর্ণ সহ সাতটি বিষয়ে অনার্স চালু রয়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে প্রায় তিন হাজার শিক্ষার্থী কলেজটিতে পাঠদান করছে। কিন্তু সকল শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। তাই ক্লাসের অতিরিক্ত চাপ সংকুলান করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়ায় পরীক্ষা চলাকালে এই টিনশেড বিল্ডিংটি অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকতো। কিন্তু ঝড়ের তাণ্ডবে বিরাট ক্ষতি সাধন হয়ে গেল। বর্তমানে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেল। এমতাবস্থায় এটি দ্রুত মেরামত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কতৃপক্ষের সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও বলেন, কলেজটির ক্রমবর্ধমান শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক চাহিদা বিবেচনায় কলেজটিতে জরুরি ভিত্তিতে একটি বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। তিনি দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে কুলাউড়া উপজেলায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে অল্প সময়ের ব্যবধানে কলেজটিতে ডিগ্রি ও অনার্স কলেজে রূপান্তরিত হয়ে মৌলভীবাজার জেলার মধ্যে একটি স্বনামধন্য মহিলা কলেজ হওয়ার গৌরব অর্জন করে। বৃহত্তর সিলেট বিভাগের এটি প্রথম কোনো বেসরকারি কলেজ যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু করার খ্যাতি রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.