সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
টিআইবি জানায়, দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে প্রকাশিত ও প্রচারিত সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।
বিভাগগুলোর মধ্যে সাধারণ বিভাগে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতসহ অন্যান্য খাতে ৪টি, জ্বালানি খাতে সুশাসন ১টি এবং বর্জ্য, পরিবেশ ও জলবায়ু সুশাসন ৫টি ফেলোশিপ দেওয়া হবে।চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানি হিসেবে মোট ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।



























































































































