হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি
- আপডেট সময়- ০৬:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জাতীয় যুবশক্তি অভিযোগ তুলেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর যুবদল মব সৃষ্টি করে হামলা চালিয়েছে।
মঙ্গলবার রাতের এই ঘটনার পর এক প্রতিবাদলিপিতে সংগঠনটি দাবি করে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে গেলে তার ওপর ‘মব’ তৈরি করে হামলা ও হেনস্তা চালানো হয়, যা তারা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
যুবশক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র ও বিএনপি নেতা মনজুর আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। পূর্বে মনজুর আলমের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনো আপত্তি না থাকলেও হঠাৎ করে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে লক্ষ্য করে এমন আচরণকে তারা ‘দ্বিচারিতা’ হিসেবে দেখছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা কখনোই সহিংসতা বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। এ ধরনের ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করা হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক শক্তিকে সহনশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক আচরণ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































