শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম মন্ডল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে ধারণা করা হলেও সম্প্রতি সময়ে তাকে এলাকায় অবস্থান করতে দেখা গেছে। এর পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ আরও জানায়, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অন্তত পাঁচটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তথ্য রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে জালানি তেলের নিয়ন্ত্রণসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি তার একটি গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...