শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার

 

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকবর আলীকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর চালানো এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। ঘটনাটি ঘটে কলেজে পরীক্ষা চলাকালে, যা পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

তবে অভিযোগ অস্বীকার করে আকবর আলী বলেন, তিনি বহিষ্কারের বিষয়ে অবগত নন। তার দাবি, স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি একটি দাওয়াতপত্র নিয়ে কলেজে গিয়েছিলেন। সেখানে শিক্ষিকার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার সময় ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। এতে কলেজের অধ্যক্ষ ও ওই শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...