শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

অনলাইন নিউজ ডেস্ক।।

 

জুলাই আন্দোলনে সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার ঢাকা পোস্টকে বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে (সন্ধ্যা সাড়ে ৬টা) তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ (মুক্ত) করা হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে গেছেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

তবে আসামি পক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে কোনো বাধা নেই।

প্রসঙ্গত,২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে। গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।ওই দিনই দুদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পক্ষে জামিনের আবেদন করেছিলেন শিরীন শারমিনের আইনজীবী। তবে আদালত উভয়পক্ষের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল। সেই মামলার ৩ নম্বর আসামি শিরীন শারমিন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...